ছড়া
সত্য ছড়ায় আলো
জাহিদুল ইসলাম
- আপডেট সময় : ০৯:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / 605
মিথ্যা ভীষণ গন্ধ ছড়ায়
সত্য ছড়ায় আলো,
মিথ্যাকে তাই না বলো আজ
সত্য দিয়ে গড়ো সমাজ
ছোট বড় নির্বিশেষে —
বাসবে তোমায় ভালো।
মিথ্যাবাদীর বন্ধু হলে
মন্দ বলে সবাই,
সত্যবাদীর সঙ্গে চলো
বললে কথা সত্য বলো
তোমার প্রতি আস্থা লোকের
থাকবে যে সর্বদাই।




























