ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপরে পূর্বশত্রুতার জেরে হত্যার চেষ্টা মামলা করায় প্রাণ নাশের হুমকি

মিজানুর রহমান সদরপুর
  • আপডেট সময় : ১২:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / 328

ফরিদপুরের সদরপুরে পূর্ব শত্রুতার জের ধরে নুরুজ্জামান বেপারী (৪৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। বর্তমানে নুরুজ্জামান প্রাণের ভয়ে নিজ এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ এপ্রিল সন্ধায় উপজেলার পিয়াজ খালী বাজারে সহিদুলের চায়ের দোকানের সামনে। এলাকাবাসী আসামীদের ভয়ে মুখ খুলছেনা।
মামলার বিবরণ ও সরজমিনে তথ্য সংগ্রহ কালে জানা যায়, পিয়াজ খালী বাজারের ভুষিমাল ব্যবসায়ী নুরুজ্জামান বেপারীর সাথে পূর্ব শত্রæতার জের ধরে সোরহাব গংদের সাথে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে নূরুজ্জামানকে বার বার হত্যা চেষ্টা চালায় আসামীরা। গত ২৮ এপ্রিল সোরহাব খার নের্তৃত্বে টুটুল খান, শুকুর খান, সুজন খান ও মামুন খালাসীসহ ৭/৮ জনের একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে নুরুজ্জামানকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দীর্ঘদিন সেখানে চিকিৎসা নেয়ার পর বাড়ি আসলে পুনরায় তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।
এ ব্যাপারে আসামী সোহরাপ ও শুকুর খানের সাথে কথা হলে তিনি বলেন, নূরুজ্জামানের আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার চাচাতো ভায়ের সাথে তার বিরোধ ছিলো। সেই বিরোধের জেরে ঘটনার দিন পিয়াজ খালী বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। আমরা বাজারে তাদের বিরোধ মেটাতে গেলে তিনি আমাদের মারধরের হুমকি দেয়। পরে বাজারের লোকজন তার উপর আক্রমণ করে।
ভুক্তভোগী নুরুজ্জামান জানান, পূর্ব শত্রæতার জের ধরে আমাকে বার বার হত্যার চেষ্ঠা করে আসমীরা। আমাকে হত্যা চেষ্টার ব্যাপারে মামলা করলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। এখন আমি প্রাণের ভয়ে নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি সরকারের কাছে আসামীদের শাস্তি চাই এবং জীবনের নিরাপত্তা চাই।

ট্যাগস :

সদরপরে পূর্বশত্রুতার জেরে হত্যার চেষ্টা মামলা করায় প্রাণ নাশের হুমকি

আপডেট সময় : ১২:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩