ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরের চন্দ্রপাড়ায় অনুষ্ঠিত হলো বার্ষিক ওরছ পাক-এ-শাহ চন্দ্রপুরী

মিজানুর রহমান সদরপুর, ফরিদপুর
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / 155

ফরিদপুরের সদরপুরে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বার্ষিক ওরছ পাক-এ-শাহ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারী) প্রতিষ্ঠাতা পীর তাপসকুল শিরোমনি সুলতানুল আউলিয়া  জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) পীর কেবলাজানের বেছালত  উপলক্ষ্যে দরবার শরীফে দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত সমাবেত হয়।

ওরছ উপলক্ষ্যে আগের দিন পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ-মাহফিল, জিকির-আসকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। ০৩ জানুয়ারি বাদ ফজর মুসলিম উম্মাহর ঐক্য ও সুখ- শান্তি কামনায় দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল-ওয়সী পীর কেবলাজানের পরিচালনায় পবিত্র মাজার জিয়ারত ও আখেরী মোনাজাত মধ্য দিয়ে শেষ হয় ওরছের আনুষ্ঠানিকতা।

দরবারের মুখপাত্র মো: মাহাবুব রহমান জানান, আশেকান-মুরিদানের জন্য থাকা-খাওয়া-চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে । নির্বিঘ্নে চলাচলের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে লাইটিং করা হয়েছে। দূরদূরান্ত থেকে আগত সকল ধরণের গাড়ি পার্কিংএর সুব্যবস্থা রাখা ও আইনশৃংখলা রক্ষা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণে দরবারের নিজস্ব বিশাল আনসার বাহিনীর পাশাপাশি সদরপুর থানার পুলিশ মোতায়েন রাখা হয়।

ট্যাগস :

সদরপুরের চন্দ্রপাড়ায় অনুষ্ঠিত হলো বার্ষিক ওরছ পাক-এ-শাহ চন্দ্রপুরী

আপডেট সময় : ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪