ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ

মিজানুর রহমান সদরপুর
  • আপডেট সময় : ০১:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / 435

ফরিদপুরের সদরপুরের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার বাবুরচর বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন “তেরেনামের” ২০ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল সহায়তা বিতরণ করেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এছাড়া উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, জেলা পরিষদের সদস্য ইখলাস আলী ফকির সহ আরো অনেকে।
তেরেনামের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, দেশবরেণ্য সংগীত শিল্পী ফকির সাহেব, নকুল কুমার বিশ্বাস ও সংগীত শিল্পী ঐশী।

ট্যাগস :

সদরপুরে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০১:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩