সদরপুরে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / 485
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, কৃষি কর্মকর্তা বিধান রায়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সাংবাদিক বৃন্দ। সভায় কোরবানিকে সামনে রেখে উপজেলার গরুর হাট গুলোতে নিরাপত্তা প্রদাণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়, মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, সড়কে যানযট নিরসন ও উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পর্কে আলোচনা করা হয়।
























