সদরপুরে ইলিশ বিক্রির অপরাধে ১ ব্যবসায়ীকে জরিমানা
মিজানুর রহমান সদরপুর
- আপডেট সময় : ০৩:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / 174
ফরিদপুরের সদরপুর উপজেলায় ইলিশ বিক্রির অপরাধে সুমন মালো (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণপুর বাজার থেকে তাকে ইলিশসহ আটক করে সদরপুর থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আহসান মাহমুদ রাসেল তার অফিস কক্ষে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সুমনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫/১ ধারায় জরিমানা করা হয়েছে। ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরান, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশ প্রজনন মৌসুমে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব।




















