ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

সুমি আক্তার সদরপুর, ফরিদপুর
  • আপডেট সময় : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / 169

ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। গৃহবধুর নাম শেফালী আক্তার (৩৬)। সে কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জোবাইদা করিম জুট মিলের শ্রমিক ইমরান হোসেন শরীফ এর স্ত্রী ও নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়ন কোদালিয়া গ্রামের সামসুল হক মিয়ার কন্যা।

গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে দিকে কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গৃহবধূ স্বামীর বাড়ির ঘরের বারান্দার আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক সমীর কুমার হোর ঘটনাস্থলে যান ও প্রাথমিক তথ্য বিবরণী শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

পারিবারিক সূত্রে জানা যায়,  প্রায় ২০ বছর পূর্বে সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত সামসুদ্দিন আহমেদের পুত্র ইমরান হোসেন শরীফের সাথে পারিবারিক ভাবে গৃহবধূ শেফালীর বিয়ে হয়। তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন। তার কন্যা ইমা আক্তার(১৭) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও দ্বিতীয় মেয়ে সিনহা (৯) চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

এ ব্যাপারে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস মুঠোফোনে বলেন, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ রশি দিয়ে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে শুনেছি।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশীদ জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

সদরপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

আপডেট সময় : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩