ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে জেল পরিষদ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ২ জন গ্রেপ্তার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / 583

গ্রেফতারকৃত আসামির চিত্র

সদরপুর (ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় জেলা পরিষদের সদস্য মোঃ এখলাছ আলী ফকিরকে কুপিয়ে জখম করার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে চলমান অভিযানে উপজেলার বিভিন্ন জায়গায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান থানা পুলিশ। গ্রেফতাকৃতরা হলো উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের জলিল মাতুব্বরের ছেলে মুরাদ মাতুব্বর (৪২) ও যাত্রাবড়ি গ্রামের আমানত তালুকদারের ছেলে সজিব তালুকদার (২৫)।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রোত গোলদার জানান, আমরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছি। এ ঘটনার সাথে জড়িতদের সবাইকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
গত মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক জন সন্ত্রাসী উপজেলার পূর্ব শৌডুবী গ্রামের মজুমদার বাজারে এক বিয়ে বাড়ি থেকে ফেরার পথে জেলা পরিষদের সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে জখম ও তার গাড়ি ভাংচুর করে টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজ লুটে নেয়। এ ঘটনায় আহত এখলাছ ফকির বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপালে ভর্তি আছেন।
উল্লেখ্য উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের মধ্য বিরোধ চলে আসছে। জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকির বর্তমান চেয়ারম্যান তিতাসের সমর্থক।

ট্যাগস :

সদরপুরে জেল পরিষদ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩