সদরপুরে নদী ভাঙন কবলিতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
- আপডেট সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / 187
ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয় ইউনিয়নের সাম্প্রতিক নদী ভাঙন কবলিতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বৃরস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের নন্দলালপুর বাজারে অনুষ্ঠিত বিতরণী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের আওতায় ১৬০টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউ টিন ও ৩ হাজার টাকার চেক দেওয়া হয়।
বিতরণ শেষে দিয়ারা নারিকেলবাড়িয় ইউনিয়নের চেয়ারম্যান নাসির সরদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়াম্যান মিজানুর রহমান শিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু এহসান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউ.পি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।


























