সদরপুরে নারী শিক্ষায় রোকেয়া পদক প্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / 236
ফরিদপুরের সদরপুরে নারী শিক্ষায় অবদান রাখায় রোকেয়া পদক প্রাপ্ত রহিমা খাতুনকে সদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সকালে উপজেলার শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেয়া হয়। সদরপুর প্রেস ক্লাবের উপদেষ্ঠা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, সদরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাঃ এম এ গাফ্ফার মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সাদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শিমুল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি, বিশেষ অতিথি ও অতিথি বৃন্দুদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে রহিমা খাতুনকে সদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জনিয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
রহিমা খাতুন সদরপুরে বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সদরপুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করে অত্র অঞ্চলে নারী শিক্ষা উন্নয়নে অবদান রাখায় বাংলাদেশ সরকার সম্প্রতি রোকেয়া পদক ২০২২ প্রদান করে। তিনি সদরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সদরপুর শিল্পকলা একাডেমির সহ-সভাপতি, সদরপুর স্কাউডের কমিশনার ও সদরপুর উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।




























