ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বচনী ক্যাম্পে আগুন

মিজানুর রহমান সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / 179

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সদরপুর উপজেলায় রাত ১১টায় নৌকা ও ১টার দিকে ঈগলের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩ জানুয়ারী) উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে নিজগ্রাম এলাকার রাজার মোড়ে নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহ্র ও শৌলডুবী গ্রামের মল্লিক বাড়ি এলাকার সতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) ক্যাম্পে আগুনের এঘটনা ঘটে। সদরপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিজগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান জানান, রাত ১১টার দিকে আমাদের ক্যাম্পে আগুন দেয়া হয়েছে এমন খবরে আমি ক্যাম্পে আসি। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আনে। ক্যাম্পে থাকা কিছু নৌকা প্রতীকের পোস্টার পুড়ে গেছে। প্রশাসনের কাছে অগ্নিকান্ডের সাথে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

অন্যদিকে উত্তর শৌলডুবী ওয়ার্ডের ইউপি সদস্য মো: গফ্ফার শিকদার জানান, রাত ১টার দিকে স্বতন্ত্র পার্থী মজিবুর রহমান নিক্সনের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে ক্যাম্পের পাশের বাড়ির মুছা মল্লিক নামের এক ব্যক্তি প্রথমে আগুন দেখতে পেয়ে এলাকাবসীদের খবর দেয়। আগুনে ক্যাম্পের প্যান্ডেলের কাপড় ও পোস্টার পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চত করে সদরপুর থানার পলিশ উপ-পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, গতকাল রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে তেমন কোন ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

সদরপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বচনী ক্যাম্পে আগুন

আপডেট সময় : ০৫:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪