ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে ফারিয়া আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে জুনিয়ার একাদশ জয়ী

মিজানুর রহমান সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • / 340

সদরপুর উপজেলায় ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকাল সাতটায় বাইশ রশি  শিব সুন্দরী একাডেমি মাঠ প্রাঙ্গনে  মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে খেলা অনুষ্ঠিত হয়।খেলায়  সদরপুর ফারিয়া সিনিয়র একাদশকে জুনিয়র একাদশ চার উইকেটে পরাজিত করে। টসে জিতে জুনিয়র একাদশের ক্যাপ্টেন মোঃ শহিদুল ইসলাম বোলিং করার সিদ্ধান্ত নেন। সিনিয়র একাদশের নেতৃত্ব দেন মোঃ মামুন অর রশিদ, সিনিয়র একাদশ ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ১২৫ রানের বড় ইনিংস দাঁড় করান, সিনিয়র একাদশের পক্ষে  সর্বোচ্চ রান করেন মোহাম্মদ বাবু তিনি ৪১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন, যার মধ্যে দুটি ছয় এবং তিনটি চারের মার রয়েছে, জবাবে জুনিয়র একাদশ প্রথম ওভার থেকে চড়াও হয়ে খেলতে থাকে, মোঃ শুভ, মোহাম্মদ খাইরুল ইসলাম, মোহাম্মদ রাসেল ব্যাটিং দ্রুতায় ১৩ ওভার  দুই বলে লক্ষ্যে পৌঁছা যায়, জুনিয়র একাদশের পক্ষে  সর্বোচ্চ রান করেন মোঃ শুভ -২৮, ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পান সিনিয়র একাদশের ডেল্টা ফার্মার মোহাম্মদ গিয়াস উদ্দিন তিনি ব্যাট হাতে ১৫ রান এবং তিন ওভার বল করে ১২ রান দিয়ে তিনটি উইকেট লাভ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন দৈনিক তৃতীয় মাত্রা সাংবাদিক

এস এম মামুন তিনি তার বক্তব্যে বলেন যারা ঔষধ কোম্পানিতে চাকরি করে তারা শিক্ষিত স্মার্ট, তারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখছে,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীর চক্রবর্তী,  মিহির মল্লিক,  মিরাজুল ইসলাম, , সুমন চক্রবর্তী, শহিদুল ইসলাম, মোহাম্মদ বাবু,  মানিক মিয়া, আকরাম হোসেন, আজিজুল ইসলাম,  শামীম হোসেন, মোহাম্মদ হাবিব,  প্রতাপ মন্ডল সহ সদরপুরে চাকরিরত সকল ফার্মাসিটিক্যালের  সদস্যবৃন্দ।

আরও পড়ুন

চকলেট খাইয়ে অপহরণ, তারপর শিশুটিকে বিক্রি দুই লাখ টাকায়

ট্যাগস :

সদরপুরে ফারিয়া আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে জুনিয়ার একাদশ জয়ী

আপডেট সময় : ০৯:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩