সদরপুরে বিদ্যুতের খুটিতে কাজ করতে গিয়ে ঝলসে গেল শ্রমিক
- আপডেট সময় : ০১:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
- / 417
ফরিদপুরের সদরপুর উপজেলায় ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজিপাডিকো) এর খুটিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের আগুনে ঝলসে গেছে আকরাম হোসেন (২৫) নামে এক বিদ্যুৎ শ্রমিক। গত মঙ্গলবার দুপুরে সদরপুর উপজেলা সদরের স্টেডিয়ামের পাশে বিদ্যুতের উচ্চ ভোল্টেজ শক্তি সম্পন্ন খুটি থেকে সাইকেল ইনসুলেটর খুলতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে খুটির তারে আগুন ধরে যায় এবং বিকট আওয়াজে খুটিতে কাজ করতে যাওয়া শ্রমিক প্রায় ১৫ মিটার উচু খুটি থেকে নীচে পরে মারাত্মক আহত ও দগ্ধ হয়। দগ্ধ শ্রমিককে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। এ ঘটনায় শ্রমিকদের মাঝে আতংক ও ক্ষোভ বিরাজ করছে বলে জানা যায়।
ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যুতের উচ্চ শক্তি সম্পন্ন লাইনে খুটি সরানোর কাজে খুটি থেকে সাইকেল ইনসুলেটর খুলতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। বিদ্যুতের তারের আগুনে তার দুই হাত ও শরীর ঝলসে যায়। উপস্থিত লোকজন আহত শ্রমিককে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে সদরপুর উপজেলা আবাসিক প্রকৌশলী জহির মুন্সীর সাথে কথা হলে তিনি জানান, নিয়ম অনুযায়ী কাজ করার সময় লাইন শাটডাউন ছিল। কিভাবে কারা লাইন চালু করলো এটা খতিয়ে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে গাফলতির প্রমান পেলে ব্যাবস্থা নেওয়া হবে।
গত বছর এমন গাফিলতিতে দুই শ্রমিক দগ্ধ হয়ে নিহত হয়েছে এমন অভিযোগ করেন অন্যান্য শ্রমিকরা।
এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের উপসহকারী (দায়িত্বপ্রাপ্ত) আবাসিক প্রকৌশলী জহিরুল ইসলামের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, কারা কিভাবে সংযোগ চালু করেছেন সেটা আমার জানা নেই। বিদ্যুৎ বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার এ ধরণের কথায় বিস্মিত হয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তিপক্ষের নিকট দায়ী ব্যাক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ও শ্রমিকদের নিরাপত্তা জোরদারের দাবী জানান শ্রমিক ও জনসাধারণের।


























