সদরপুরে ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন
- আপডেট সময় : ০৪:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / 188
ফরিদপুরের সদরপুর উপজেলায় ত্চ্ছু ঘটনাকে কেন্দ্র করে মানুষিক ভারসাম্যহীন ছেলের হাতে ওহাব মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছে। রবিবার(১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজার চর গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনা ছেলে জাহিদ মোল্যা (২৬) কে গ্রপ্তার করে কোর্ট হাজতে প্ররণ করেছে সদরপুর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, রবিবার সন্ধ্যার দিকে ওহাব মোল্যা তার ঘরের বারান্দায় বসে ছিলেন । এ সময় তার ছেলে জাহিদ মোল্যা ঘরের বিদ্যুতের কাজ করতে যায়। তার বাবা তুই কি বিদ্যুৎ এর কাজ জানিস? যে কাজ করবি একথা বললে, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে তার বাবাকে এলোপাথাড়ি ভাবে মাথায় ও মুখে কিলঘুষি মারে। পরে বাবার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরবর্তীতে লাশ নিয়ে বাড়িতে ফেরৎ আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এর সত্যতা নিশ্চিত করে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন আল রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। তবে অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।


























