সদরপুরে ভ্রাম্যমাণ অভিযানে ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ১২:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / 418
সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযানে ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে । গত মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা প্রর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো: আহসান মাহমুদ রাসেল। এ সময় উপজেলার সদরপুর বাজারে নিউ নবরুপা কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৪ ধারায় ২০ হাজার টাকা ও সদরপুর বাজার ও সাড়ে সাতরশি বাজারে অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় মুদি দোকানসহ অন্যান্য ১৩ ব্যবসায়ীকে ১হাজার টাকা করে জরিমানা করা হয়।


























