ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন আইনে ৭ ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / 183

ভ্রাম্যমান আদালতের অভিযানের ছবি

মিজানুর রহমান সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে । আজ সকালে (৪ এপ্রিল মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট আহসান মাহমুদ রাসেল উক্ত অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সদর ও আকোট কালিখোলা বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় ৩ মৎসবীজীকে ৬ হাজার টাকা জরিমানা এবং প্রায় ১ মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়। উপজেলা সদর বাজারে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯(২) ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এর ১২ ধারায় ৪ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

ট্যাগস :

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন আইনে ৭ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩