সদরপুরে ভ্রাম্যমান আদলতের জরিমান
মিজানুর রহমান সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / 382
ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমান আদালত ৬ ব্যবসায়ীকে ১০ হাজার ১ শত টাকা জরিমানা করেছে। আজ (বুধবার) দুপুরে উপজেলা সদরে অবৈধভাবে প্রধান সড়কের ফুটপাত দখল করে ফলের দোকান করায় এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান মাহমুদ রাসেল স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৫ ধারায় এই জরিমানা করেন বলে জানান। এ সময় তিনি বলেন, যানজট নিরসরে ফুটপাত দখল মুক্ত করতে আমাদের অভিযান অব্যহত থাকবে।


























