ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে যুবককে মারধরে থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকি

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / 499

মিজানুর রহমান সরদপুর(ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে এক যুবককে মারধরে থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আঃ হলিম খানের ছেলে মোঃ শামসুল খান (৩৫)কে শেখ নুর ইসলাম ও তার দুই সহযোগী মারধর করে। পরে তিনি থানায় মামলা করলে তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে বলে ভুক্তভোগী শামসুল ইসলাম অভিযোগ করে।
শামসুল ইসলাম জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জের ধরে গত ৩ ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে নুর ইসলাম ও তার দুই সহযোগী বিল্লাল মোল্যা ও নওয়াব আলী মোল্যা আমাকে মারধর করে। আমি সদরপুর থানায় অভিযোগ করলে তারা আমাকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। এখন আমি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযুক্ত নুর ইসলামের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :

সদরপুরে যুবককে মারধরে থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৩:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২