সদরপুরে সাপের কামড়ে ইউ.পি সদস্যার মৃত্যু
- আপডেট সময় : ০৮:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / 231
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা কানন সিকদার (৩৫) সাপের কামড়ে নিহত হয়েছে। গত রবিবার সকাল ৯ টার দিকে নিজ বাড়ির রান্না ঘরের মধ্যে থেকে বিশাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয় । নিহত ইউ.পি সদস্যা বিষ্ণুপুর দারোগা বাড়ির শান্ত চৌধুরীর স্ত্রী। জানা গেছে, ঘটনার দিন তিনি রান্না করার জন্য রান্না ঘরে গেলে বিশাক্ত সাপ তার একপায়ে কামড় দিয়ে অন্য পা পেচিয়ে ধরে। তখন স্থানীয় ওঝা দিয়ে ঝারফুক দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্ররণ করে। ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইউ.পি সদস্যা একই গ্রামের বিষা সিকদারের কন্যা। তার এক পুত্র ও এক কন্যা রয়েছে বলে জানা গেছে।




























