সদরপুরে সেতু নির্মাণ কাজের ফলক উম্মোচন করলেন এমপি নিক্সন চৌধুরী
- আপডেট সময় : ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / 177
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন সদরপুরে প্রায় সোয়া তিন কোটি টাকার সেতু নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন। গতকাল বুধবার সন্ধায় উপজেলার জিসি- সদরপুর হেট কোয়াটার- পিয়াঁজখালী জিসি সড়কের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাসিয়া মসজিদ ঘাট এলাকায় উক্ত সেতু নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, ফরিদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কহিনুর বেগম, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর, চর নসিরপুর ইউনিয়ন চেয়ারম্যান রোকনউদ্দিন মোল্যাসহ বিভিন্ন নেতাকর্মীরা। ফলক উম্মোচনের সময় এমপি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে উন্নয়ন অব্যাহত থাকবে। আগামীতে আ.লীগ ক্ষমতায় আসতে পারলে জাতিকে একটি উন্নত দেশ উপহার দিবেন।
























