ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় বিএনপির ২ নেতা বহিষ্কার

মিজানুর রহমান সদরপুর, ফরিদপুর
  • আপডেট সময় : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / 182

- ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতিক) পক্ষে নির্বাচন করায় কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার (১ জানুয়ারী) দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারীকে প্রথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত রবিবার কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামে ইউসুফ ব্যাপারীর বাড়িতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র পার্থী ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্বাচনী উঠান বৈঠকে  সকালে দুই নেতার বক্তব্য দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাদের বক্তব্যে তারা বলেন, বিএনপি নির্বাচনে আসলে আমরা আর কারো নির্বাচন করতাম না। বিএনপি নির্বাচনে নেই তাই আমরা এলাকার উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রর্থীকে সমর্থন দিলাম।

ট্যাগস :

সদরপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় বিএনপির ২ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪