সদরপুরে স্বাধীনতা কাপ ও আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / 223
মিজানুর রহমান ফরিদপুর প্রতিনিধি
“এসো খেলাধুলা করি, মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ স্লোগানে ফরিদপুরের সদরপুরে স্বাধীনতা কাপ ও আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের সদস্য মোঃ একলাছ আলী ফকির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রহিমা খাতুন, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফরসহ অনেকে। খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে সদরপুর ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয় কৃষ্ণপুর ইউনিয়ন।

























