সদরপুরে ২৫শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / 170
মিজানুর রহমান সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে ২৫শ কৃষকের মাঝে পাট, আউস ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল (সামবার) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে ২০২২-২৩ খরিফ-১ মৌসুমে সদরপুর কৃষি বিভাগের উদ্যোগে উক্ত সার,বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, কৃষি কর্মকর্তা বিধান রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা এ গফ্ফার মিয়া প্রমুখ।




























