সদরপুরে ৩শত পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মিজানুর রহমান সদরপুর
- আপডেট সময় : ১২:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / 151
ফরিদপুরের সদরপুরে ৩শত পিছ ইয়াবাসহ মোঃ মানোয়ার বেপারী (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (২১ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মানোয়ার উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামের মৃত আব্দুল হক বেপারীর ছেলে।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, গতকাল দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নয়রশি আমে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পরে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেন।






















