সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসনে এক ইঞ্চি কাঁচা রাস্তা থাকবেনা -এমপি নিক্সন চৌধুরী
- আপডেট সময় : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / 288
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসনে এক ইঞ্চি কাঁচা রাস্তাও থাকবেনা। তিনি বলেন, বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হলে ফরিদপুর-৪ আসনের তিন উপজেলা হবে ডিজিটাল উপজেলা। এখানকার জনগণ আমাকে ২০১৪ সালে ও ২০১৮ সালে এমপি নির্বাচিত করে উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব আমি পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, সদরপুর-চরভদ্রাসন সড়কের প্রশস্ত ও উন্নয়নে সাড়ে ৪শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৪৪টি সড়ক পাঁকা করণের প্রক্রিয়া চলছে। উন্নয়ন অব্যহত রাখতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।
তিনি আজ (শনিবার) সন্ধ্যায় সদরপুরের আকটেরচর ইউনিয়নের আকটেরচর বাজার ভায়া হালিম চৌধুরীর ডাঙ্গী সড়ক স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এর প্রায় ১ কোটি ৬লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন কালে কাজী ডাঙ্গীতে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসলাম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মিজানুর রহমান শিকদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও নিক্সন সমর্থিত নেতাকর্মিরা।
মোখার কারণে ৬ শিক্ষা বোর্ডের দুদিনের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত


























