সময়ের বিবর্তনে,সম্পর্ক-কলমে: নিপুুন দাস
- আপডেট সময় : ১২:১৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / 404
আজকাল আমাদের-
তেমন আর কোন কথা হয়না,
বলা যেতে পারে,
আমরা কেউ কোন কথা খুঁজে পাইনা!
তবে সময়টা এমন ছিল ;
যখন ঘন্টাকে মিনিট এবং
মিনিটকে ন্যানো সেকেন্ড মনে হতো!
সে কি মোহ!
তীব্র আকাঙ্ক্ষার এক ব্যাকুলতা,
অনেক দূর কেও খুব কাছের মনে হতো,
স্বল্প সময়ে ভিডিও কলের আলাপনে ;
কি যেন এক আবেশ ছড়িয়ে ছড়িয়ে পড়তো!
সময়ের পর সময় চলে যেত,
আমাদের কথা ফুরাতো না
রাগ অনুরাগ এর এক মিষ্টি আবেশ,
কেমন যেন ছুঁয়ে ছুঁয়ে যেত!
খুব সামান্য অভিমানেই চোখে জল আসতো,
এই বুঝে হারিয়ে যাবে কেউ!
এই ভয় তাড়িয়ে নিয়ে বেড়াতো!
এখন আর আমাদের কাউকে-
হারানোর ভয় হয় না,
অভিমান হলেও বলতে ইচ্ছে জাগে না।
সামান্য কষ্টে কেউ আর আবেগপ্রবন ও হই না!
আমার সামান্য কষ্টে তোমার আর তেমন-
অনুভূতি জাগে না,
বরং বিরক্তই হও বেশি।
তাই আমিও বলতে ভুলে গেছি,
বলা যেতে পারে, ভুলতে নতুন করে শিখছি!
সময় গুলো হয়তো তাই,
অনেক প্রসারিত মনে হয়।
সেকেন্ড কে মিনিট এবং মিনিট এখন ঘন্টা!
গোলকধাঁধার বাধা নিয়মে,
সম্পর্কগুলো হয়তো পুরাতন হয়ে যায়,
“তুমি বদলেছো?”
“না আমি বদলাইনি, একই আছি”।
“আমি ও তো বদলাইনি “!
তাহলে???
তাহলে, হয়তো,সময় বদলেছে,
বদলেছে সম্পর্কের ধারা।
তবে,জানো তো?
আমি প্রতিদিন –
নতুন করে আবার তোমার প্রেমে পড়ি,
এই” তুমি “-র মাঝে পুরাতন” তুমি” -কে
খুঁজে খুঁজে ফিরি!
নাহ,তবে কোন অভিমান এখন আর হয় না,
তোমাকে বোঝানোর সক্ষমতা আমি হারিয়ে ফেলেছি,
তাই ইচ্ছে হলেই পারি না আর;
সব কথা বলে ফেলতে,
তোমাকে ভালোবাসি বলতেও মুখে বাঁধে অনেকবার,
তোমার মুখেও শোনা হয় না আর!
সেই তুমি,একটা “তুমি”-ডাক শোনার জন্যে
ব্যাকুল হয়ে উঠতে!
এখন সেই” তুমি” কে-
তুমি বলে ডাকতেও দ্বিধা হয় আমার!
আর তোমার হয়তো, মনেই আসে না!
কি অদ্ভুত তাই না বলো!
হয়তো ঠিক এভাবেই থেমে যাবে,
আজকের এই সময়ের সামান্য আকুলতা ও!
সেদিন থাকবে না –
আর কোন অভিমানের জমাট আবেদন!
তবে কেন এমন হয়?
কিসের জন্য হয়?
ঠিক জানা নেই,
সব কথা হয়তো জানতেও নেই!
থাক না তবে সে সব কথা!
তবুও আমি হাত বাড়াই,
তোমায় ছুঁতে চাই,
কিন্তু ফিরে দেখি তুমি দূরে হারাও!
তবু ও কবিতার মাঝেই খুঁজে পাই,
পুরাতন প্রেমের নিত্যনতুন আশ্রয়!!




























