সম্পত্তি বিরোধে ছেলের হাতে বাবা খুন
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ১২:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / 158
ময়মনসিংহ প্রতিনিধি:-
সম্পত্তি বিরোধের জেরে ময়মনসিংহে ছেলের হাতে বাবা জয়নুদ্দিন (৮০) খুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে জেলা সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘাতক ছেলে আব্দুল মতিন পলাতক রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও পরাণগঞ্জ ইউনিয়নের বিট অফিসার মো. হাফিজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। কিছুদিন ধরে তার দুই সংসারের সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার ভোরে প্রথম স্ত্রীর সন্তান মতিন তার বাবাকে খুন করে পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন।





















