সিজার আতিকুর রহমান
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / 336
ভয় দেখিয়ে পেট চিরে যার
আনলে টাকা ঘরে
সেই মানুষটা কষ্টে ভোগে
জনম জনম ধরে।
টাকার লোভে বিবেক টাকে
বন্ধকরে তুমি
শহর বুকে কিনছ গিয়ে
অনেক অনেক জমি।
সাড়ে তিন হাত জমির নিচে
থাকতে হবে যেনে
করছো কেন এতো কিছু
তোমার স্বচ্ছ জ্ঞানে?
পশুদের যে বাচ্চা হতে
লাগে না খুর পেটে
মানুষের এই ক্ষতি কেন
করছ তোমরা কেটে?
সহজ করে সরল মনে
কাজটা যদি কর
এপার ওপার দুই পারেতে
হবে যেন বড়।


























