সুখের পরশে যেন হারিয়ে গিয়েছি মো. তাজুল ইসালাম সোহাগ
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / 497
সুখের পরশে যেন, হারিয়ে গিয়েছি
মনের দামেতে মন, কিনেতো নিয়েছি
সারাটা জীবন যদি, পাশে না পাও
তবে কেন এভাবে, মায়াতে জড়াও!!
এতোটা কাছে আছো, যেওনা দূরে
চোখের আড়ালে ভীষণ, মনে পড়ে
হয়তো ভেবে আমায়, থমকে দাড়াও
সবতো যায়না বলা, তুমি বুঝে নাও!
দিয়েছো নিজেকে, উজাড় করে
তোমাকে দেখে যাই, দু’চোখ ভরে
কিসের ছোঁয়া দিয়ে, আমাকে রাঙ্গাও
আমার হারানো মন, তুমি খুঁজে পাও!


























