স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- আপডেট সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / 370
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ছাত্তার মন্ডলের বিরুদ্ধে। সরকারি বিধি বর্হিভূত নিয়োগ, অর্থ লেনদেন ও প্রতারণার অভিযোগ তুলে ফরিদপুর আদালতে প্রধান শিক্ষকসহ নিয়োগ কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা করেন ছালেহা আক্তার নামের এক মহিলা। এছাড়া তিনি জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ঠ দপ্তরে অভিযোগ দিয়েছেন।
ছলেহা আক্তার বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) অভিযোগ করে বলেন, ৪ নভেম্বর ২০২২ তারিখে দৈনিক সমকাল প্রত্রিকার বিজ্ঞপ্তি দেখে আমিসহ উক্ত পদে ৩জন আবেদন করেছিলাম। প্রধান শিক্ষক আমাকে আয়া পদে চাকুরি দেয়ার কথা বলে তার আবেদন প্রত্যাহার করায়। পরে পরিচ্ছন্নতা কর্মী পদে প্রধান শিক্ষকের ভাতিজা বৌ সীমা বেগম নামের এক মহিলাকে নিয়োগ দেয়। তিনি জানান, প্রধান শিক্ষকের সহযোগীতায় অবৈধ ভাবে ৮ম শ্রেণির সনদ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের বয়স পরিবর্তন করা হয়। তার পূর্বের এন আই নং-২৩৭৫৮৭৬৯৮৮ জন্ম তারিখ- ১০/০৫/১৯৮৯ বর্তমানে তা পরিবর্তন করে আইডি নং-২৩৭৫৬৭৫৯৮৬ ও জন্ম তারিখ-২৭/০১/১৯৮৬ করা হয়েছে। সরকারি বিধি মতে চাকরির বয়স সীম ৩৫ হলেও তার পূর্বের এনআইডির বয়স ছিল ৩৭ বছর। বর্তমানে প্রধান শিক্ষক আমাকে এই বিষয় নিয়ে বাড়াবাড়ি না করতে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ও বিদ্যালয় কার্য নির্বাহী কমিটির সভাপতি মোশারফ মোল্যার সাথে কথা কলতে গেলে তারা নিয়োগের ব্যাপারে সাংবাদিকদের সাথে কোন কথা বলবেন না বলে জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামশেদ বলেন, আমার জানা মতে নিয়োগে কোন দূর্নীতি হয়নি। তবে তদন্ত করে দূর্নীতির বিষয়টি প্রমানিত হলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

















