ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে রাগ করে শিশুসন্তানসহ আয়ান শেখ এর বিষপান, শিশুর মৃত্যু

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • / 160

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের মধুখালীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশুসন্তান আয়ান শেখকে (২) নিয়ে আগাছানাশক পান করেন স্বামী হান্নান শেখ (৪০)। গত বৃহস্পতিবার রাতে মধুখালী পৌরসভার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। তার বাবা হান্নান শেখকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্ত্রী সুফিয়া বেগমের (২৮) সঙ্গে ঝগড়া হয় হান্নানের। ঝগড়া করে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর স্বামী হান্নান শেখ নিজে আগাছানাশক পান করেন। এ সময় তাঁর সন্তান আয়ানকেও আগাছানাশক পান করান। পরে দুজনেই অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী বাবা-ছেলেকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

পুলিশ শিশুটির ময়নাতদন্ত শেষে লাশ মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে।

ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঁচ দিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হলে আজ ভোরে বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে শিশু আয়ানের মৃত্যু হয়। হান্নান শেখ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির চাচা জাহাঙ্গীর আলম (৪৫) বাদী হয়ে মধুখালী থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করেছেন। পুলিশ শিশু আয়ানের মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যা বলা হচ্ছে, তা ছাড়া এ ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :

স্ত্রীর সঙ্গে রাগ করে শিশুসন্তানসহ আয়ান শেখ এর বিষপান, শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২