ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্পিডবোট দুর্ঘটনায় আরো ২ জনের মরদেহ উদ্ধার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 381

নিজস্ব সংবাদদাতা

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ৩ দিন পর আজ বুধবার আরো ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ নিয়ে মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হল।

গত রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলার চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

এর পর থেকেই উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফরিদপুর ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল লাশ উদ্ধার কাজে অংশ নেয়।

আজ বুধবার বেলা দেড়টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলেন ফরিদপুর সদর উপজেলার কাফুরা গ্রামের জয় গোপাল গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী ও সদরপুর উপজেলার শমসের মাতুব্বরের ডাঙ্গে গ্রামের সুরমান শেখের ছেলে খোকন শেখ।
এর আগে ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে সুকুমার হালদার (৬০), হাট গোবিন্দপুর এলাকার দাউদ মৃধা ও চরভদ্রাসনের চর অযোধ্যা গ্রামের রানা খন্দকারের লাশ উদ্ধার করা হয়।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির ত্রপা জানান, ঘন কুয়াশার কারণে রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আরো ১ জনের মরদেহ উদ্ধারে অভিযান চলমান রয়েছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্পিডবোটের চালকদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ট্যাগস :

স্পিডবোট দুর্ঘটনায় আরো ২ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩