ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করলেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / 143

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার আশায় পদত্যাগ করলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু জাহের। কুমিল্লা-৫ আসন (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ছিলেন এবং বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। জেলা প্রশাসক পদত্যাগপত্রটি গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাহের বলেন, ভোটারদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। সেই সঙ্গে উপজেলা চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেছি।

ট্যাগস :

স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করলেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩