ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর মার্কেটে আগুন

টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / 130

গাজীপুরের টঙ্গী কলাবাগান বস্তি কবরস্থানের উত্তরপাশে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১২টার দিকে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনি সরকারের স্ত্রী শাহিদা বেগমের মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুনে মার্কেটের ৪টি দোকান পুড়ে গেছে।

এলাকাবাসীরা জানায়, শুক্রবার রাত ১২টার দিকে ওই মার্কেটের আল মামুনের দোকান থেকে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এ সময় আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের ৪টি দোকান ও তাতে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ কর্মকর্তা মোহাম্মদ কায়েদ-এ আজম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :

স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর মার্কেটে আগুন

আপডেট সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩