ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০ লাখ টাকার গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

খালেদ জামান নারায়ণগঞ্জ
  • আপডেট সময় : ০৯:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / 162

প্রায় ২০ লাখ টাকা মূল্যমানের ৪৭ কেজি গাঁজা এবং ১৮৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারা হলেন- রেশমা বেগম (৩৭) ও শাকিল (২৬)।

শনিবার (২১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম।

এর আগে শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, তাদের গ্রেফতারের সময় ৪৭ কেজি গাঁজা ও ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ১৯ লাখ ৫৯ হাজার টাকা।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে। সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

ট্যাগস :

২০ লাখ টাকার গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৯:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩