ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩ দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

জেলা প্রতিনিধি , পঞ্চগড়
  • আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / 132

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হওয়া আইনুল হক (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মরদেহ তিনদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন ও ভারতের ফুলবাড়ি সীমান্তে ওই যুবকের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

আইনুল হক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে।

বিজিবি ও পরিবার জানায়, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে বাংলাবান্ধা ইউপির অন্তর্গত দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার ৪৪৮ মেইন পিলারের ভারতের অভ্যন্তরে স্থানীয় কয়েকজনের সঙ্গে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আইনুল হক মারা যায়। বুধবার সকালে নিহত পরিবারটি ভারতে থাকা স্বজনদের মাধ্যমে জানতে পারেন ভারতের কাটাতারের ধারে আইনুলের মরদেহ পড়ে আছে। পরে দুপুরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগাযোগ করে। মরদেহ শনাক্তসহ মরদেহ ফেরত পেতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয় বিজিবি। পরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঘটনার তিনদিন পর মরদেহ দেয় বিজিবি।

ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, বিকেলে বাংলাবান্ধা-ফুলবাড়ি জিরোপয়েন্টে নিহত যুবক আইনুল হকের মরদেহ এসআই জহিরুল ইসলাম গ্রহণ করেছেন। ভারতে মরদেহ ময়নাতদন্ত হওয়ায় আমাদের ময়নাতদন্ত প্রয়োজন না হওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

৩ দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩