ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন-প্রদর্শন নিষিদ্ধ

বিশেষ প্রতিবেদক ঢাকা
  • আপডেট সময় : ০৪:৩৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / 128

প্রতীক ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনার আলোকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার উপসচিব ইসরাত জাহানের স্বাক্ষরিত এসংক্রান্ত বিশেষ পরিপত্রে উল্লেখ করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসারে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
ট্যাগস :

৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন-প্রদর্শন নিষিদ্ধ

আপডেট সময় : ০৪:৩৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩