ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধে ভাঙ্গা থানার ওসি শফিকুল গ্রেফতার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 159

মানবতাবিরোধী অপরাধের মামলায় ভাঙ্গা থানার ওসি ও গাজীপুর কোনাবাড়ী থানার সাবেক (ওসি) মো. শফিকুল ইসলাম সহ ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয় হত্যার মামলার আসামি ছিলেন তারা।

 আদালতে হাজির ও কারাগারে প্রেরণ

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি টিম তাদের ওসি সহ ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়। পরে ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক ও দুই কনস্টেবল সহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী মাসে তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে।

 গ্রেফতারকৃতদের পরিচয় ও অভিযোগ

কারাগারে পাঠানো পুলিশ সদস্যরা হলেন, বর্তমান ভাঙ্গা থানার ওসি ও সাবেক গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি মো. শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক এম আশরাফ উদ্দিন, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীব। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয়কে হত্যা করা হয়। ওই মামলায় ভাঙ্গা থানার ওসি সহ ৪ পুলিশ সদস্যকে আসামি করা হয়।

গ্রেফতারের প্রক্রিয়া ও বর্তমান অবস্থা

গাজীপুরে সংঘটিত হৃদয় হত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকাল ২৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে ডিবি পুলিশ কর্তৃক তাদেরকে হাজির করা হয়। পরে ট্রাইবুনাল ওসি সহ ৪ পুলিশ সদস্যকে জেলে পাঠানোর নির্দেশ দেন। তাদের মধ্যে ফরিদপুর ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম আছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর ডিবিতে কর্মরত ছিলেন। সূত্র থেকে আরও জানা যায়, বুধবার রাতে ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলামকে ফরিদপুর এসপি অফিসে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকার ডিবি পুলিশের কার্যালয় নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। সে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

মানবতাবিরোধী অপরাধে ভাঙ্গা থানার ওসি শফিকুল গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫