ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার ১

আল-আমিন শেরপুর
  • আপডেট সময় : ০৬:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / 250

শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

১৫ অক্টোবর, রোববার রাতে রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেন নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার রাত ১০ টার দিকে ইয়াবা বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ট্যাগস :

শেরপুর ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩