ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই: ফরিদপুরে তুফান আটক

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 195

ফরিদপুর শহরে রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে মো. তুফান (৩৫) নামে এক মাদকসেবিকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে শহরের আলীপুর ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ছিনতাইয়ের অভিনব কৌশল:

আটক তুফান শহরের আলীপুর এলাকার মুজিবরের ছেলে। স্থানীয়দের দাবি, তুফান দীর্ঘদিন ধরে রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে সাধারণ মানুষকে শরীরে সিরিঞ্জ ঢুকিয়ে দেওয়ার ভয় দেখাতেন এবং টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেন। বিশেষ করে নির্জন সড়ক এবং সন্ধ্যার পর পথচারীদের টার্গেট করে তিনি এই কাজ করতেন।

সাংবাদিকের কাছ থেকেও ছিনতাই:

জানা গেছে, গত শুক্রবার (৮ মে) রাতে স্থানীয় সাংবাদিক শ্রাবণ হাসানের কাছ থেকেও একইভাবে সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই করেছিলেন তুফান। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জনমনে আতঙ্ক ও অভিযোগ:

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, তুফান প্রায়ই সিরিঞ্জে রক্ত ভরে মানুষের মাঝে আতঙ্ক ছড়াতেন। এই ভয়ে অনেকেই তাকে টাকা দিয়ে দিতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসেবন ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বলেও তারা জানান।

পুলিশের বক্তব্য:

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, জনতার হাতে আটক তুফানকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই: ফরিদপুরে তুফান আটক

আপডেট সময় : ১২:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬