ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও ভিডিও ধারণ: মাওলানা মিরাজ গ্রেপ্তার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 438

নাটোরের সিংড়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর গোপন ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিরাজ আহমেদ উপজেলার গাড়াবাড়ি গ্রামের সুলতানের ছেলে। এর আগে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মিরাজ আহমেদকে একমাত্র আসামি করে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পরকীয়া ও ব্ল্যাকমেইল:

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, মাওলানা মিরাজ আহমেদের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রথমে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে। পরে সম্পর্কের জেরে তিনি গোপনে ওই নারীর কিছু আপত্তিকর ভিডিও ধারণ করেন। একপর্যায়ে সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন।

মোবাইলে মিলল আলামত:

ওসি রফিকুল ইসলাম আরও জানান, মামলা দায়েরের পর পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে এবং বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মিরাজের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার ওই ফোনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন স্পষ্ট আলামত খুঁজে পাওয়া গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে।

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও ভিডিও ধারণ: মাওলানা মিরাজ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬