কবিতা
বিজয় আসে
নাসরীন জামান
- আপডেট সময় : ০৫:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / 291
রক্তে ভাসা যুদ্ধ শেষে
বিজয় আসে হেসে
বিজয় আসে লাল সবুজে
আমার বাংলাদেশে।
বিজয় আসে বছর ঘুরে
ডিসেম্বরের মাঝে
বিজয় আসে শিশুর চোখে
সকাল দুপুর সাঁঝে।
এই বিজয়ের স্বাদটা নিতে
লক্ষ দামাল ছেলে
মরণটাকেই করল বরণ
বুকের রোহিত ঢেলে।
বিজয় এখন স্বাধীন দেশে
স্বপ্ন আঁকে চোখে,
এই বিজয়ের নিশানটাকে
আর কে বলো রোখে?



























