ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 801

ফরিদপুরের ভাঙ্গায় মোবাইলে পরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে (৩০) ডেকে এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে নাহিদ ইসলাম (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালামৃর্ধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের সাদ্দাম সেখ (৩০) নামে এক যুবকের সাথে ভুক্তভোগী তরুণীর মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সাদ্দাম ওই তরুণীকে দেখা করার কথা বলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের একটি নির্জন মাঠে ডেকে আনেন।

অভিযোগ ও উদ্ধার

অভিযোগ উঠেছে, সেখানে সাদ্দাম ও তার বন্ধু নাহিদ ইসলাম তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তাদের আরও দুই বন্ধু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। একপর্যায়ে ৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে বুধবার (১ এপ্রিল) সকালে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।

আইনি পদক্ষেপ ও গ্রেপ্তার

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ভুক্তভোগী তরুণীকে উদ্ধারের পর তিনি থানায় মামলা দায়ের করেছেন। এরপর তাকে শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযানে চালিয়ে নাহিদ ইসলাম নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত সাদ্দামসহ বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে।

পুলিশি বক্তব্য

ওসি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

ফরিদপুরে প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

আপডেট সময় : ০৯:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬