ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে ভোটের আগের দিন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / 192

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমকে কারাগারে পাঠানো হয়। দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

একই মামলায় জামিন পেয়েছেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও ১২ নম্বর ওয়ার্ডের কমিশনার গোলাম মো. নাসির।
তিনজনের জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (৭ মে) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। তিনজন আজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহিনুর ইসলাম।
এই মামলায় সম্প্রতি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর ধারাবাহিকতায় তিনজন হাজির হয়ে জামিনের আরজি জানান।

গত ২২ এপ্রিল একই আদালত ৪৬ আসামির বিরুদ্ধে সিআইডির দেওয়া সম্পূরক চার্জশিট গ্রহণ করেন। এদের মধ্যে ৩৬ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ৩০ মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ওই ৩৬ আসামির মধ্যে এই তিনজনও ছিলেন।

সম্পূরক চার্জশিটের নতুন আসামিরা হলেন— নিশান মাহমুদ ওরফে শামীম, মো: বিল্লাল হোসেন, মো: সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক, মো: সাইফুল ইসলাম জীবন, অ্যাডভোকেট অনিমেষ রায়, শামসুল আলম চৌধুরী, দীপক কুমার মজুমদার, শেখ মাহতাব আলী, সত্যজিৎ মুখার্জি, মো: শহীদুল ইসলাম ওরফে মজনু, ফকির মো: বেলায়েত হোসেন, গোলাম মো: নাছিম, মো: জামাল আহমেদ ওরফে জামাল, বেলায়েত হোসেন মোল্লা, মো: আফজাল হোসেন খান ওরফে শিপলু, অমিতাভ বোস, চৌধুরী মো: হাসান, মো: জাফর ইকবাল ওরফে হারুন মন্ডল, বরকতের স্ত্রী আফরোজা আক্তার পারভীন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরুজ পুনুম, সাহেব সারোয়ার, আমজাদ হোসেন বাবু, স্বপন কুমার পাল, অ্যাডভোকেট জাহিদ বেপারী, খলিফা জামাল, হাফিজুল হোসেন তপন, রিয়াজ আহমেদ শান্ত, আনোয়ার হোসেন আবু ফকির, মো: মনিরুজ্জামান মামুন, মাহফুজুর রহমান, সুমন সাহা, মো: আব্দুল জলিল শেখ, মো: রফিক মন্ডল, খন্দকার শাহীন আহমেদ ওরফে পান শাহীন, আফজাল হোসেন খান ও সাংবাদিক মোহাম্মাদ আরিফুর রহমান ওরফে দোলন।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে ভোটের আগের দিন

আপডেট সময় : ১২:০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪