ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা

বিজয় আসে

নাসরীন জামান
  • আপডেট সময় : ০৫:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / 292

রক্তে ভাসা যুদ্ধ শেষে

বিজয় আসে হেসে

বিজয় আসে লাল সবুজে

আমার বাংলাদেশে।

 

বিজয় আসে বছর ঘুরে

ডিসেম্বরের মাঝে

বিজয় আসে শিশুর চোখে

সকাল দুপুর সাঁঝে।

 

এই বিজয়ের স্বাদটা নিতে

লক্ষ দামাল ছেলে

মরণটাকেই করল বরণ

বুকের রোহিত ঢেলে।

 

বিজয় এখন স্বাধীন দেশে

স্বপ্ন আঁকে চোখে,

এই বিজয়ের নিশানটাকে

আর কে বলো রোখে?

ট্যাগস :

কবিতা

বিজয় আসে

আপডেট সময় : ০৫:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

রক্তে ভাসা যুদ্ধ শেষে

বিজয় আসে হেসে

বিজয় আসে লাল সবুজে

আমার বাংলাদেশে।

 

বিজয় আসে বছর ঘুরে

ডিসেম্বরের মাঝে

বিজয় আসে শিশুর চোখে

সকাল দুপুর সাঁঝে।

 

এই বিজয়ের স্বাদটা নিতে

লক্ষ দামাল ছেলে

মরণটাকেই করল বরণ

বুকের রোহিত ঢেলে।

 

বিজয় এখন স্বাধীন দেশে

স্বপ্ন আঁকে চোখে,

এই বিজয়ের নিশানটাকে

আর কে বলো রোখে?