ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে কটূক্তি: ফেঁসে গেলেন ফরিদপুরের আওয়ামী লীগ নেতাসহ ৫

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 1220

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মানহানিকর ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ফেঁসে যাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহের আদালতে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। শনিবার (৭ মার্চ) ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর সিআর আমলী আদালতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

অভিযুক্তরা হলেন:

তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ জনের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—ফরিদপুরের ভাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা মাওলানা শহিদুল ইসলাম, ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা মির্জা সোবেদ আলী রাজা এবং ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মোমিন তালুকদার।

ঘটনার নেপথ্যে:

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ জুলাই ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে আসামিরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। পরদিন ২৩ জুলাই একটি স্থানীয় পত্রিকায় ছবিসহ সেই খবর প্রকাশিত হলে রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তি দণ্ডবিধির ৫০০/৩৪ ধারায় আদালতে মামলা দায়ের করেন।

পিবিআই-এর তদন্তে যা উঠে এলো:

আদালতের নির্দেশে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপারের তত্ত্বাবধানে দীর্ঘ অনুসন্ধান চালানো হয়। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং সংবাদপত্রের কপি যাচাই-বাছাই করে ঘটনার প্রাথমিক সত্যতা খুঁজে পান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রীর সম্মানহানি করতে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন।

পিবিআই সূত্র জানিয়েছে, প্রাপ্ত দালিলিক ও মৌখিক সাক্ষ্য-প্রমাণ এবং পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করেই এই প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

খালেদা জিয়াকে কটূক্তি: ফেঁসে গেলেন ফরিদপুরের আওয়ামী লীগ নেতাসহ ৫

আপডেট সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬