ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 1311

ফরিদপুরে সরকার উৎখাত ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. মিরান শেখ (২২) ফরিদপুর কোতয়ালী থানার কৈজুরি ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ ও অভিযোগ:

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৬ ডিসেম্বর কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায় (জিআর নং-৭২৭) মিরান শেখকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামি ও তার সহযোগীরা বর্তমান সরকারকে উৎখাত, জননিরাপত্তা বিপন্ন করা এবং দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা ও অর্থায়ন করে আসছিল।

গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ:

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আহাদুজ্জামান জানান, তদন্তকালে মিরান শেখের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বিলনালিয়া এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতে প্রেরণ ও রিমান্ড আবেদন:

বুধবার (১৮ মার্চ) সকালে আসামীকে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলী আদালত-০১) প্রেরণ করা হয়েছে। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং পলাতক ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের অবস্থান শনাক্ত করতে পুলিশের পক্ষ থেকে পৃথক প্রতিবেদনে আসামির রিমান্ড আবেদন করা হয়েছে। তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখার আরজি জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানা পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এই মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ফরিদপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

আপডেট সময় : ০৩:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬