মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৭:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 57
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিনিকল শ্রমজীবী ইউনিয়ন নানা কর্মসূচির আয়োজন করে।
র্যালি ও পতাকা উত্তোলন:
মে দিবস উপলক্ষে শুক্রবার সকালে চিনিকলের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মধুখালী থানা গেট হয়ে শ্রমজীবী ইউনিয়ন প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর শ্রমজীবী ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা, কালো পতাকা ও শ্রমিক প্রতিনিধি পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভা:
পতাকা উত্তোলন শেষে শ্রমজীবী ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ।
এ সময় বক্তারা শ্রমিকদের অধিকার ও চিনিকলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) খন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, সহ-ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু এবং সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমজীবী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।
এ সময় চিনিকল শ্রমজীবী ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।










