ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ভেতরেই মাদক সিন্ডিকেট: ৮ কেজি হেরোইনসহ ডিবি কনস্টেবল গ্রেপ্তার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 89

রাজধানীতে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ হেরোইনের চালানের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এর চেয়েও চাঞ্চল্যকর বিষয় হলো—এই চালানের সাথে জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ডিবিরই এক কনস্টেবল।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রমনা এলাকার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

৮ কেজি হেরোইন ও ডিবি সদস্য গ্রেপ্তার:

অভিযান থেকে ৮ কেজি হেরোইন জব্দ করার পাশাপাশি ডিবির কর্মরত কনস্টেবল জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তার সহযোগী হিসেবে সালমান হোসেন (২১) নামের অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কনস্টেবল জাহাঙ্গীরের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে এবং সালমানের বাসা রাজধানীর মতিঝিলে।

মামলার নথি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে সচিবালয় কোয়ার্টারের পাশে অভিযান চলাকালে ৭-৮ জনের একটি দল পালানোর চেষ্টা করলে তারা ধরা পড়েন। এ সময় তাদের কাছ থেকে হেরোইনের প্যাকেট জব্দ করা হয়, যার প্রতিটি প্যাকেটের ওপর কালো মার্কার দিয়ে ‘কেকেকে’ লেখা ছিল।

পরিচয় গোপন রাখার অভিযোগ:

ঘটনার পর বুধবার ডিবি প্রধান শফিকুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের পুলিশ সদস্য পরিচয়ের বিষয়টি প্রকাশ করা হয়নি। এমনকি রমনা থানায় ডিবির খিলগাঁও জোনাল টিমের উপপরিদর্শক ফারুক হোসেনের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারেও জাহাঙ্গীরের পেশার কথা গোপন রাখা হয়।

এ বিষয়ে ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (খিলগাঁও জোন) বেলায়েত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এটিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে তদন্তাধীন থাকায় বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। তবে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মোসাদ্দেক হোসেন গ্রেপ্তার জাহাঙ্গীরের পেশাগত পরিচয় নিশ্চিত করেছেন।

রিমান্ড ও পলাতক আসামিদের খোঁজে অভিযান:

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা হেরোইনের কারবার চালিয়ে আসছিল। গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই চালানের উৎস, এর পেছনে কারা রয়েছে এবং অর্থ লেনদেনের পথ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া পলাতক অপর তিন আসামি—তুষার আবদুল্লাহ (২৬), বাপ্পি (২৮) ও মানিককে (২৬) গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের ভেতরেই মাদক সিন্ডিকেট: ৮ কেজি হেরোইনসহ ডিবি কনস্টেবল গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬