ফরিদপুরে প্রতারণার সময় ভুয়া পুলিশ আটক
- আপডেট সময় : ০৭:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 439
ফরিদপুর শহরের কোর্ট পাড় এলাকা থেকে সাগর হোসেন (২৩) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার সময় শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে স্থানীয় জনগণ তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।
আটককৃত সাগর হোসেন কুমিল্লার বুড়িচং থানার খুর উয়েরপাড় এলাকার রোমান ভূঁইয়ার ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় জনগণের দাবি, সাগর হোসেন নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে কোর্ট পাড় এলাকায় প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন। শুক্রবার দুপুরেও প্রতারণা করার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা তাকে চ্যালেঞ্জ করেন। পরিচয় দিতে ব্যর্থ হওয়ায় জনগণ তাকে আটক করে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন গণমাধ্যমকে বলেন, “আটককৃত ভুয়া পুলিশ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”











